1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

রহিমানগর বাজারে অবৈধ দোকানপাট সরাতে ব্যবসায়ী কমিটির মাইকিং

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
ছবি: রহিমানগর বাজারে অবৈধ দোকানপাট সরাতে ব্যবসায়ী কমিটির অনুষ্ঠিত মাইকিং।

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারে নিত্যদিনের যানজট নিরসন ও সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাতের অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে নবগঠিত বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এসব দোকানপাট সরিয়ে নিতে মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাজারের উত্তর অংশের নাউলা সড়ক মোড় থেকে দক্ষিণ অংশের নাউপুরা সড়কের মুখ পর্যন্ত হেঁটে হেঁটে হ্যান্ড মাইকের মাধ্যমে এ সতর্কবার্তা প্রচার করেন কমিটির নেতৃবৃন্দ।

এ সময় জানানো হয়, নির্ধারিত ২ থেকে ৩ দিনের মধ্যে ফুটপাতের অবৈধ দোকানপাট সরিয়ে না নিলে প্রশাসন অভিযান পরিচালনা করতে পারে। অভিযানে কোনো দোকানদার ক্ষতিগ্রস্ত হলে এর দায়ভার বাজার কমিটি নেবে না বলেও সতর্ক করা হয়।

সতর্কবার্তা প্রচারের সময় উপস্থিত ছিলেন নবগঠিত বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মিলন গাজী, সদস্য সচিব ডাক্তার আব্দুল কাদের, যুগ্ম সদস্য সচিব এম আর মিজান মোল্লাসহ কমিটির অন্যান্য সদস্য।

এ ছাড়া প্রচারে অংশ নেন বিএনপির নেতা ও জনমানুষের প্রিয় ব্যক্তিত্ব মনজুর আহমেদ সেলিম, গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা।

বাজারের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!