1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

কচুয়ায় ‘এসো গণিত শিখি, বিশ্ব জয়ের স্বপ্ন দেখি’ স্লোগানে বর্ণমালা বিদ্যানিকেতনে র‍্যালি

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধ:

‘এসো গণিত শিখি, বিশ্ব জয়ের স্বপ্ন দেখি’—এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া বাজারে অবস্থিত বর্ণমালা বিদ্যানিকেতনে শিক্ষামূলক আয়োজন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। দীর্ঘ ১২ বছর ধরে ধারাবাহিকভাবে পরিচালিত এ উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করা, গণিতভীতি দূর করা এবং মেধার বিকাশ ঘটানো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. টিপু সুলতান রিপন। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সীমারানী, সহকারী শিক্ষকবৃন্দ, পরিচালকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজনে গণিতকে সহজ ও আনন্দদায়কভাবে শেখার পাশাপাশি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!