1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

শান্তুু ধর , কচুয়া:
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে মোট ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম গাঁজা ও ০১টি মোবাইল ফোনসহ ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক-এর নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

গত ০৭/০৯/২০২৬ খ্রিঃ তারিখে পৃথক অভিযানে কচুয়া পৌরসভার পল্টন রোড এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ মোঃ খোকন মিয়া (৪০) এবং ১০নং গোহট উত্তর ইউনিয়নের সাতবাড়ীয়া এলাকা থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ শিউলি বেগম (৪০)-কে আটক করা হয়।

পরবর্তীতে ০৮/০৯/২০২৬ খ্রিঃ তারিখে কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ০৯নং কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর এলাকা থেকে ৬ পিস ইয়াবাসহ মোঃ বিল্লাল হোসেন প্রকাশ মিনহাজ (২৪), কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর এলাকা থেকে ২৪ পিস ইয়াবা ও ০১টি মোবাইল ফোনসহ মোঃ মানিক প্রধানীয়া (৪৩) এবং আকনিয়া খানকা মার্কেট এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ আঃ রহমান (২৩)-কে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

আটককৃত ৫ আসামিকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!