1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

তাজমিন হ’ত্যা’কা’ণ্ডে কথিত প্রেমিক কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধ’র্ষ’ণ মামলার নির্দেশ…

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

[কক্সবাজার প্রতিনিধি]

 

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫)হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরীর বিরুদ্ধে আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানায় ধর্ষন মামলা করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে এক আইনজীবী নিহত “তাজমিনকে রাজু কর্তৃক কক্সবাজারে নিয়ে আসা এবং ধর্ষণের অভিযোগ তুলে ধরেন, এসময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনা হয়। পরে আদালত ধর্ষণের অভিযোগে মামলার নির্দেশ দেন।
এরই পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর থানা পুলিশের একজন কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, মূলত রাজু প্রতারণা করে হোটেল মালিকের ছেলের পরিচয়ে তাজমিনের সঙ্গে সম্পর্কে জড়ায়। পরে তাকে ফুসলিয়ে কক্সবাজারের নিয়ে আসে ও ধর্ষণের অভিযোগ উপস্থাপন করা হলে আদালত মামলার নির্দেশ দেন। পরে সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়েছে।

এর আগে কুমিল্লায় “জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে রিয়াজ উদ্দিন রাজুকে কক্সবাজার থানা পুলিশ গ্রেপ্তার করে ১২ই অক্টোবর ২৬ ইং গত সোমবার দুপুরে কুমিল্লা পুলিশের কাছে রাজুকে হস্তান্তর করে । পরে আইনগত জটিলতা দেখিয়ে কুমিল্লা পুলিশ কুমিল্লা ধান খেতে হত্যাকাণ্ডের সাথে কক্সবাজারের রাজুকে ঝড়াতে
অনিহা প্রকাশ করে, তাই রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার পুলিশের কাছে পুনরায় হস্তান্তর করে।

এর আগে ১১ই অক্টোবর ২৬ ইং রোববার রাত ১০টার দিকে শহরের কলাতলীর” লুলুয়া “রিসোর্টের সামনে থেকে কক্সবাজার পুলিশ অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজু বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মনির আহমেদের ছেলে।

গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার একটি ধানক্ষেত থেকে “তাজমিনের” মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাজমিনের ধর্ষক ও হত্যাকারী সিএনজিচালক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ …

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!