1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

কৃষিজমি ভরাট করে পার পেলেন না! সাহাপুরে অভিযুক্তকে ১ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কৃষিজমি ভরাটের অভিযোগে সুভাষ বর্মন (৪৮) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুর ১২টার দিকে শাহরাস্তি পৌর এলাকার সাহাপুর মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করে কৃষিজমি ভরাটের সত্যতা পান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সংরক্ষণ আইন, ২০২৬-এর ১৪ ধারায় অভিযুক্ত সুভাষ বর্মনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত সুভাষ বর্মন শাহরাস্তি উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধভাবে জমি ভরাট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!