
কুমিল্লা জেলার বরুড়া উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা ও ঈদ পুনর্মিলনী আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন খোকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সংগঠনের উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ক্লাবের দাপ্তরিক ও আর্থিক লেনদেনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে ‘বরুড়া উপজেলা প্রেস ক্লাব’-এর নামে একটি নতুন ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত। এছাড়া সংগঠনের পরিধি সম্প্রসারণ ও কার্যক্রমকে আরও শক্তিশালী করতে দ্রুত নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ক্লাবের বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হলে উপস্থিত সদস্যরা তাতে সন্তোষ প্রকাশ করেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানান।
সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এবং বিনোদনের সুযোগ সৃষ্টি করতে আগামীতে একটি পিকনিক (বনভোজন) আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন বরুড়া উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সহ-সভাপতি ওমর ফারুক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রানা, দপ্তর সম্পাদক লিটন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহির হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম ও মো. ইকরামুল হক।
সভা শেষে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা জানানো হয়। পরে প্রীতিভোজ ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।