মো. ফখরুল মোস্তফা, নোয়াখালী জেলা প্রতিনিধি। নোয়াখালীর হাতিয়ায় বিশেষ অভিযানে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত ৬০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৯ হাজার টাকা। শনিবার (৩০ মে ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া থানাধীন নলচিরা ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় উক্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে রাখা বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জ্বালানি তেলের পরবর্তী আইনানুগ...
25
মো. ফখরুল মোস্তফা, নোয়াখালী জেলা প্রতিনিধি।
নোয়াখালীর হাতিয়ায় বিশেষ অভিযানে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত ৬০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৯ হাজার টাকা।
শনিবার (৩০ মে ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া থানাধীন নলচিরা ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় উক্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে রাখা বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত জ্বালানি তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান, অবৈধ মজুদ ও জ্বালানি পাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।