1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

হাতিয়ায় যৌথ অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
27

মোঃ ফখরুল মোস্তফা, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী, কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল ২০২৬, সোমবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে হাতিয়া থানাধীন ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ওই এলাকার দুটি দোকান ও তিনটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি অবৈধ চায়না দুয়ারী জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুই জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধার হওয়া নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!