1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সুবর্ণচরে নদীভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করলেন এমপি শাহজাহান

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
1

মোঃ ফখরুল মোস্তফা, নোয়াখালী 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী অংশ ও কাটাখালি ঘাটের ভাঙনরোধে জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে প্রতিরক্ষারমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (৬ মে) দুপুরে কাটাখালি ঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, যুবদল নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে চরক্লার্ক ইউনিয়নির বিভিন্ন এলাকা।

বর্ষা আসার আগেই বিলুপ্ত হয়েছে মেঘনা তীরবর্তী সোলাইমান বাজারের পাশ্ববর্তী বিভিন্ন স্থাপনা। বিলীন হয়েছে শতশত মানুষের বসতঘর, মসজিদ, সড়ক ও দোকানপাট।
গত কয়েক মাসে ভাঙনের তীব্রতা বাড়ায় বিলীন হয়ে গেছে কাটাখালি ঘাটের বেশিরভাগ অংশ। তাই স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে প্রায় সাড়ে তিনশ’ ফুট তীররক্ষার কাজের উদ্বোধন করা হয়েছে।

এ অংশটুকু জিওব্যাগ ও জিওটিউব দিয়ে কাজ করা হবে। আগামীতে বড় প্রকল্পের মাধ্যমে আশপাশের এলাকায় স্থানীয়ভাবে নদীভাঙন রোধে কাজ করার কথা জানিয়েছেন সাংসদ মোহাম্মদ শাহজাহান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!