1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

কচুয়ায় শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল যুবসমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে মিয়ার বাজার সংলগ্ন হারিচাইল মুন্সিবাড়ি বালুর মাঠে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে হারিচাইল ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত ‘সিজন-৫ ডাবল ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় হারিচাইল একাদশ ও কচুয়া পৌরসভা একাদশ। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে কচুয়া পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কুমিল্লার বরুড়া উপজেলার ১২ নম্বর আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বাদল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু আব্দুল্লাহ নয়নের সভাপতিত্বে এবং হারিচাইল-পদুয়া ৩ নম্বর ওয়ার্ডের আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শরফুদ্দিন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ এলাহী সুভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শারফিক হোসাইন, বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাক্কু, যুগ্ম সম্পাদক মো. শহীদু উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, গোহট উত্তর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হোসাইন মোহাম্মদ জাকির, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি, গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. ইমান হোসেন প্রমুখ।

খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!