1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

রহিমানগর বাজারে নির্ধারিত শেডে বসছেন না অধিকাংশ ব্যবসায়ী

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারে মাছ, মাংস ও তরকারি বিক্রির জন্য নির্ধারিত শেড থাকলেও সেখানে বসছেন না অধিকাংশ ব্যবসায়ী। নির্ধারিত স্থান ছেড়ে ফুটপাত ও সড়কের পাশে বসে ব্যবসা করায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাজারে আসা ক্রেতা ও সাধারণ পথচারীদের।

অন্যদিকে, নির্ধারিত শেডে ব্যবসা পরিচালনাকারীরা জানান, তারা চান সব ব্যবসায়ী নির্ধারিত স্থানে এসে ব্যবসা পরিচালনা করুন। তবে শেডের অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে মাছ ও মাংসের শেডে ক্রেতাদের যাতায়াতের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধান করে সব ব্যবসায়ীকে নির্ধারিত শেডে বসানোর জন্য নবগঠিত বাজার পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানান তারা।

এ বিষয়ে স্থানীয় ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) জামশেদ আলম পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাজারের এসব সমস্যার কথা তিনি অবগত রয়েছেন। নবগঠিত বাজার কমিটি সহযোগিতা চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

বাজারের যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্ধারিত শেডের অবকাঠামোগত সমস্যা সমাধানের পাশাপাশি সব ব্যবসায়ীকে নিজ নিজ নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!