
বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মফিজুল ইসলাম বাবুলের একমাত্র কাকিমা ফজিলতুন্নেসা (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোহট গ্রামের উত্তরপাড়া হাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।
জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ শাহ মো. মেছবাহুল ইসলাম লতিফী। জানাজা শেষে গোহট উত্তরপাড়া হাজী বাড়ি জামে মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্বামী আলহাজ্ব মাস্টার আলী আহমদ, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল তাঁর প্রিয় কাকিমার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।