
মোঃ আমিনুল ইসলামঃ
পিআইবির উদ্যােগে বরুড়ায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ওই কর্মশালা চলছে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আসাদুজ্জামান রনি।
এ সময় উপস্থিত ছিলেন বরুগ্ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি।
বক্তব্য রাখেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপু, গ্রীণ টেলিভিশনের নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দিন।
কর্মশালায় কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দৈনিক আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ ও সাবেক সভাপতি মো আবুল হাসেম সহ বরুড়া উপজেলার ৩৫ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
কর্মশালার শেষদিনে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ মাল্টিমিডিয়া ও সাংবাদিকতার নৈতিকতা নিয়ে আলোচনা করবেন।
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কর্মশালা চলবে।