1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে নির্দিষ্ট পরিবহনের বেপরোয়া পার্কিং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা।

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ ও তীব্র যানজট। নির্দিষ্ট কিছু পরিবহন কোম্পানির দায়িত্বহীনতা এবং মহাসড়কে দীর্ঘ সময় বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীরা।

এই কৃত্রিম যানজটের কারণে গৌরীপুর বাজার থেকে আসা যানবাহনগুলো যেমন মহাসড়কে উঠতে না পেরে আটকে থাকছে, তেমনি ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী যানবাহনগুলোও দীর্ঘ সারিতে থমকে দাঁড়াচ্ছে। প্রতিদিনের এই একই ঘটনার কারণে মহাসড়কের দুই পাশেই মাইলের পর মাইল যানজট ছড়িয়ে পড়ছে।

প্রতিদিনের এই ভোগান্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। তাদের মতে, বাসগুলোর এই ধরনের নিয়মবহির্ভূত প্রতিযোগিতা ও মহাসড়ক দখল করে দাঁড়িয়ে থাকার কারণে প্রতিদিন হাজার হাজার কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ ও কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!