1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

কচুয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
ছবিঃ কচুয়া ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভার একাংশ।

শান্তুু ধর ,কচুয়া 

চাঁদপুরের কচুয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) উপজেলা কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাকের পরিচালনায় সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার , উপজেলা উত্তর  বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী ,যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।
এ ছাড়াও সভায় সংশ্লিষ্ট দুইটি ইউনিয়নের প্রশিক্ষণার্থী সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য বাস্তবায়নে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোকে যথাযথভাবে চিহ্নিত করা এবং কার্যক্রমের তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়নে সহায়তা পাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা, নির্ভুলতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা গেলে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!