1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁ’জাসহ মাদক কারবারি আটক।

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশি অভিযানে ১১০ কেজি গাঁজাসহ নয়দাল চন্দ্র দাস (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে বিজয়নগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কাশিনগর গ্রামের নয়দাল চন্দ্র দাসের বাড়িতে বিপুল পরিমাণ মাদকের চালান মজুত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নয়দাল চন্দ্র দাসকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এই শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!