
মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫ টায় চরবাটা ইউনিয়নের খাসের হাট বাজারে চরজব্বর থানা, কমিউনিটি পুলিশিং ও উপজেলার সর্বস্তরের সচেতন জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চরবাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী গোলাম মাওলার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমীর মাওঃ জামাল উদ্দিন, সুবর্নচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছারোয়ার উদ্দিন দিদার, সুবর্নচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, যুগ্ন আহবায়ক মোহাম্মদ তারেকুল ইসলাম, চরবাটা ইউনিয়ন জামায়েতের আমির দিদারুল আলম, সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশ , চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ভুট্টো, চর জব্বর থানার এস আই তাহের প্রমুখ।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পুলিশ সদস্য, আলেম-ওলামা, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।