1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

কসবায় পুলিশের পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ১,৪৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় থানা পুলিশের পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আব্দুল মান্নান। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদিপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ কলোনীতে বসবাস করেন।

পুলিশ জানায়, একই রাতে রাত ১১টা ১০ মিনিটের দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধৃত আসামির বসতঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কসবা উপজেলার হরিপুর এলাকার মো. শফিকুল ইসলাম এবং খাদলা এলাকার মো. সাইফুল ইসলাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুল মান্নানের বিরুদ্ধে পূর্বে দুটি, শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত গাঁজা ও ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

কসবা থানা পুলিশের এ ধরনের অভিযান মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!