1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ভৈরবে যুবলীগ নেতাকে কু’পিয়ে হ’ত্যা

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সৈকত কিশোরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

 

কিশোরগঞ্জের ভৈরবে এলোপাতাড়ি কোপে আহত যুবলীগ নেতা আল আমিন সৈকতকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে।

রোববার রাত ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ হামলা হয়। রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

৪০ বছর বয়সি সৈকত কিশোরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। নিহতের শ্যালক বাকী বিল্লাহ বলছেন, রাত ১২টার দিকে গোপাল জিউর মন্দিরের সামনে ছিলেন আল আমিন সৈকত। এসময় অচেনা ৪-৫ জন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

সৈকতকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বর্তমানে মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে খবর দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!