1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
5

শাহরাস্তি প্রতিনিধি, মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বানিয়াচৌ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা আল আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৩-৩৪৯০) বানিয়াচৌ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে কুমিল্লাগামী বালুভর্তি একটি ড্রাম ট্রাকের (কুমিল্লা-ট-১১-০৪৭০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপারসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়।

নিহতরা হলেন—
ট্রাক চালক আবদুল ওহাব (৪৫), বাস চালক কামাল হোসেন (৪১) এবং ট্রাকের হেলপার শোভন (৩৫)। বাস চালক কামাল হোসেনের বাড়ি রংপুরের গাইবান্ধা সদর উপজেলার মধ্যেধানপাড়া বল্লামঝার গ্রামে বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার কারণে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ও শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!