1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

নোয়াখালীর সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক অভিযুক্ত

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানাধীন পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের মহি উদ্দিনের ছেলে সাজু (১৯)-এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে শিশুটি নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় প্রতিবেশী মহি উদ্দিনের ছেলে সাজু (১৯) ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, শিশুটির গোঙানির শব্দে পাশের কক্ষে থাকা তার ভাবির ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি তার ভাবির কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয় এবং জানায়, অভিযুক্তের হাতে থাকা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের আলোতে সে তাকে চিনতে সক্ষম হয়েছিল।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা বিষয়টি প্রকাশ না করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এদিকে ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!