1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ইয়াবা সেবনে বরুড়ায় তিন মাদকসেবীর কারাদণ্ড, মোবাইল কোর্টে কঠোর বার্তা

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
29

নিজস্ব প্রতিবেদক | বরুড়া, কুমিল্লা

কুমিল্লার বরুড়া উপজেলায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) বরুড়া থানার উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ হাফিজ।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. ইকবাল হোসেন (২৫), পিতা: আবদুল রশিদ, গ্রাম: কাছিয়া পুকুরিয়া, থানা: বরুড়া, জেলা: কুমিল্লা। তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া নোমান হোসেন (২৬), পিতা: আবদুল হক এবং সজিবুল আলম (২২), পিতা: সোলাইমান, উভয়ই গ্রাম: কাছিয়া পুকুরিয়া, থানা: বরুড়া, জেলা: কুমিল্লার বাসিন্দা। তাদের প্রত্যেককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বরুড়া থানা সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত অভিযোগের সত্যতা পাওয়ায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!