ওসি কাজী নাজমুল হকের নির্দেশনায় অভিযানে মাদক মামলার আসামি গ্রেপ্তার
বরুড়া প্রতিনিধি কুমিল্লার বরুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক-এর নির্দেশনায় এসআই (নিঃ) ছিম্পু বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক মামলার জিআর-১৫/২৪ এর পরোয়ানাভুক্ত আসামি মো. মাহবুবুল আলম (টুকু) (পিতা: ছিদ্দিকুর রহমান), গ্রাম—পোমতলা, থানা—বরুড়া, জেলা—কুমিল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বরুড়া থানা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
3
বরুড়া প্রতিনিধি
কুমিল্লার বরুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক -এর নির্দেশনায় এসআই (নিঃ) ছিম্পু বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক মামলার জিআর-১৫/২৪ এর পরোয়ানাভুক্ত আসামি মো. মাহবুবুল আলম (টুকু) (পিতা: ছিদ্দিকুর রহমান), গ্রাম—পোমতলা, থানা—বরুড়া, জেলা—কুমিল্লাকে গ্রেপ্তার করা হয়।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বরুড়া থানা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।