1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
17

মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি

বৈরী আবহাওয়া ও উত্তাল নদীর কারণে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের নৌযোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
রোববার (৫ জুলাই) সকাল থেকে হাতিয়া-চেয়ারম্যানঘাট-নলচিরা নৌপথে ফেরিসহ সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ রয়েছে।

সকাল থেকেই নলচিরা ঘাটে গন্তব্যে যাওয়ার অপেক্ষায় অসংখ্য যাত্রীকে অবস্থান করতে দেখা যায়। তবে প্রতিকূল আবহাওয়া ও নদী উত্তাল থাকায় ঘাট থেকে কোনো ফেরি, সি-ট্রাক কিংবা যাত্রীবাহী ট্রলার ছেড়ে যায়নি। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
ফেরি মহানন্দা-এর মাস্টার মো. নুরুল করিম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, বৈরী আবহাওয়ার কারণে হাতিয়া-চেয়ারম্যানঘাট-নলচিরা নৌপথে চলাচলকারী ফেরিসহ সব ধরনের সরকারি নৌযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, “বৈরী আবহাওয়া ও নদী উত্তাল থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সবাইকে অপ্রয়োজনীয় নৌযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে পরিস্থিতি পর্যালোচনা করে নৌযান চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!