1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ব্যাংকের সামনে ব্যবসায়ীকে গুলি, ১৭ হাজার রিয়াল নিয়ে চম্পট ৬ ছিনতাইকারী’

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
36

রাজধানীর মতিঝিলে জনসম্মুখে এক ব্যবসায়ীকে গুলি করে বিদেশি মুদ্রাসহ টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গুলিবিদ্ধ ব্যবসায়ী লোকমান হোসেন (৪৫) বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা ৬ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা লোকমান হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে তার হাতে ও পায়ে আঘাত লাগে। পরে দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছিনতাইকৃত ব্যাগে প্রায় ১৭ হাজার সৌদি রিয়াল ছিল, যার বাংলাদেশি মূল্য প্রায় ৫ লাখ টাকা।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছেন। আহত লোকমানকে দ্রুত উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!