1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

কচুয়ায় মাদকবিরোধী অভিযানে সাফল্য: গাঁজা ও ইয়াবাসহ চার ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
29

নিজস্ব প্রতিবেদক, 

চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয়।

রোববার (৭ জুন) কচুয়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানের এক পর্যায়ে এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ২ নম্বর পাথৈর ইউনিয়নের বড়দৈল এলাকার তালুকদার বাড়ি সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩৮)-কে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এসআই মো. সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কড়ইয়া এলাকায় অভিযান চালিয়ে রুবেল গাজী (৩০) ও ওমর ফারুক (৪২)-কে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ হাজার ৮০০ টাকা।

একই এলাকায় ফরহাদের মার্কেটের সামনে পৃথক আরেকটি অভিযানে রাকিব (২৬) নামে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

কচুয়া থানা পুলিশ বলেছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!