ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান: সুবর্ণচরে মোবাইল কোর্টে ৭ হাজার টাকা জরিমানা
প্রতিনিধি
প্রকাশিত:
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
৩৬
বার পড়া হয়েছে
ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান: সুবর্ণচরে মোবাইল কোর্টে ৭ হাজার টাকা জরিমানা
মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নোয়াখালীর সুবর্ণচরে বাধঁন ও রেসালাহ পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (২ জুন ২০২৬) উপজেলার খাসেরহাট রাস্তার মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে বাধঁন ও রেসালাহ পরিবহনের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে মোট ৭,০০০ টাকা জরিমানা করা হয়।...
46
মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি
ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নোয়াখালীর সুবর্ণচরে বাধঁন ও রেসালাহ পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২ জুন ২০২৬) উপজেলার খাসেরহাট রাস্তার মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে বাধঁন ও রেসালাহ পরিবহনের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে মোট ৭,০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান।
এ সময় তিনি বলেন, যাত্রীদের সঙ্গে প্রতারণা বা অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সড়ক পরিবহন আইনের লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এ উদ্যোগে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।