1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

বাথরুমে লুকানো ছিল ১৪৮ কেজি গাঁজা, বিজিবির অভিযানে ফাঁস মাদক চক্র

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
21

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। গত ১৮ মে (সোমবার) সকালে উপজেলার সপুয়া বাজার এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে এই মাদক জব্দ করা হয়।​বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৮ মে ২০২৬ তারিখ আনুমানিক সকাল ০৬:৩০ ঘটিকায় আমাগন্ডা বিওপি’র একটি চৌকস টহলদল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সপুয়া বাজারে অবস্থিত মো. ফাহাদ মিয়া নামের এক ব্যক্তির ফার্নিচার দোকানের পেছনের বাথরুম তল্লাশি করে বিজিবি। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।​অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে ফার্নিচার দোকানের মালিক মো. ফাহাদ মিয়া (২৮)-কে পলাতক আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ফাহাদ মিয়া চৌদ্দগ্রাম থানার নোয়াপুর গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।​বিজিবি জানায়, জব্দকৃত গাঁজা ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শেষে চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার ও চোরাচালান রোধে বিজিবি’র এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!