সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে এনইউজের নতুন কমিটি ঘোষণা
মোঃ ফখরুল মোস্তফা, নোয়াখালী জেলা প্রতিনিধি:
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রত্যয়ে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জমকালো পরিচিতি সভায় আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মো. বোরহান উদ্দিন নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মো. লিয়াকত আলী খানকে সভাপতি এবং দৈনিক দিনকালের নোয়াখালী প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে দৈনিক আমার দেশ নোয়াখালী প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ ভূঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি, এটিএন বাংলার প্রতিনিধি তাজুল ইসলাম মানিক, চলতি ধারা সম্পাদক এম বি আলম ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এহসানুল হক খসরুকে সহ-সভাপতি করা হয়েছে।
এছাড়া সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালবেলার প্রতিনিধি মো. মোজাম্মেল হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন দৈনিক খবরপত্র প্রতিনিধি আবদুস শাকুর হান্নান এবং দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি মো. ইমাম উদ্দিন আজাদ। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামী টিভির জেলা প্রতিনিধি মো. কামরুল কানন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জুয়েল রানা লিটন। দপ্তর সম্পাদক পদে রয়েছেন এখন টিভির স্টাফ রিপোর্টার নাসিম শুভ। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন স্টার নিউজ প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া রাহাত। তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেইল ও টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান এবং প্রচার সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের আলো প্রতিনিধি ফজলুল কাদের রাজু। বাংলাভিশনের প্রতিনিধি মো. হাসানকে আপ্যায়ন সম্পাদক করা হয়েছে।
এছাড়া আকাশ মো. জসিম, আবদুর রহিম বাবুল, মো. মোজাম্মেল কামাল, আজাদুল ইসলাম, মিজানুর রহমান রিয়াদ, এসএম রিজোয়ান, এম এস জামাল, মো. আনোয়ার তোহা, জহিরুল হক জহির, মো. সালাহ উদ্দিন, মোহাম্মদ হোসেন, মো. ইব্রাহিম, মুজাহিদুল ইসলাম সোহেল, হানিফ মাহমুদ, আবদুল কাইয়ুম মানিক, সিরাজ উদ্দিন শাহিন ও রনি কুমার দাসসহ ১৮ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।
সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও জেলা শহরে কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাবে সমবেত হন। পরিচিতি সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে নোয়াখালীর উন্নয়ন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় এই ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ, সদস্যদের আপদকালীন সহায়তা এবং অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
পরিচিতি সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে জেলার জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।