1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

কচুয়ায় ১০ পিস ইয়া’বাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’ফ’তার

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
12

নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে ২০২৬ তারিখে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ৪নং ওয়ার্ডের কড়াইয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে হাজীগঞ্জ-সাচার আঞ্চলিক পাকা সড়কে ইমন মোল্লার বাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসন রাজা (৩৫) কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হাসন রাজা দক্ষিণ গোহট ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোহট ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল সাত্তারের ছেলে।
এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-২৩ ও জিআর নং-১৪৯, তারিখ ৮ মে ২০২৬।
পরে শুক্রবার (৯ মে) গ্রেফতারকৃত আসামীকে কঠোর পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!