
মোঃ ফখরুল মোস্তফা জেলা প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচরের ভূঞারহাট বাজারে “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।
রবিবার সকাল ১১টায় খাশেরহাট উপশাখার আয়োজনে অনুষ্ঠিত এই ক্যাম্পেইন বুথের উদ্বোধন করেন নোয়াখালী অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দত্তেরহাট শাখার ব্যবস্থাপক আশরাফুল আলম।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা পুবালী ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবা ও মোবাইল অ্যাপ “π (পাই)” ব্যবহারের সুবিধা তুলে ধরে গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই ক্যাম্পেইনে ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পাই-অ্যাপে রেজিস্ট্রেশন, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, বাংলা কিউআর ও পজ (POS) সেবাসহ আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে।
খাশেরহাট উপশাখার ব্যবস্থাপক আশুতোষ চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভূঞারহাট বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
এ সময় বাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করতে একটি বর্ণাঢ্য র্যালি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।