1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

BNTV রিপোর্টের পরই অভিযান: অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, কচুয়ায় ফিলিং স্টেশনে জরিমানা”

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
6

ডেক্স রিপোর্ট

 

চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের খাজা ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে অকটেন ও পেট্রোল বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাম্প মালিককে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!