1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

চুরির শাস্তিতে ব্যতিক্রম: ১ কিলোমিটার রাস্তা ঝাড়ু দিয়ে ‘শিক্ষা’ পেল যুবক

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
36

ঠাকুরগাঁও সদর উপজেলায় সাইকেল চুরির অভিযোগে আটক এক যুবককে মারধর বা পুলিশের হাতে না তুলে ভিন্নধর্মী শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন এলাকাবাসী। তাকে দিয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করানো হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার মন্দিরপাড়া মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শাস্তিপ্রাপ্ত যুবকের নাম মাসুদ (৩০)। তিনি পূর্ব গোয়ালপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মাছ বাজার এলাকা থেকে একটি সাইকেল চুরি করে পালানোর সময় মালিক তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় কেউ কেউ মারধর বা পুলিশের হাতে তুলে দেওয়ার পরামর্শ দিলেও শেষ পর্যন্ত এলাকাবাসী ভিন্নধর্মী শাস্তির সিদ্ধান্ত নেয়।

শাস্তি হিসেবে মাসুদকে এলাকার প্রধান সড়কের প্রায় এক কিলোমিটার অংশ ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে বলা হয়। নিজের ভুল স্বীকার করে তিনি শাস্তি মেনে নেন এবং নির্ধারিত কাজ সম্পন্ন করেন।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় করেন। অনেকেই এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়দের মতে, শারীরিক নির্যাতনের পরিবর্তে এ ধরনের শাস্তি অপরাধীকে সংশোধনের সুযোগ দেয় এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে।

পেশায় ট্রাকের হেলপার মাসুদ জানান, এটি তার জীবনের প্রথম চুরি। অনলাইন জুয়ায় ১,৫০০ টাকা এবং নিজের মোবাইল ফোন বিক্রি করে আরও ২,৬০০ টাকা হারিয়ে আর্থিক সংকটে পড়ে তিনি এ পথে জড়ান। তবে এমন শাস্তি পাওয়ার পর ভবিষ্যতে আর কখনও চুরি করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!