1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

অকটেন নিয়ে গুজব না বাস্তব? অভিযোগে সুয়াগাজী পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
22

কুমিল্লা প্রতিনিধি:


আজ ২৮ মার্চ ২০২৬, বেলা ১২টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের সুয়াগাজী এলাকায় অবস্থিত “রাহাত ফিলিং সেন্টার”-এ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

একজন ভুক্তভোগী অভিযোগ করেন, পাম্পটিতে পর্যাপ্ত অকটেন মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছে না। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত পরিচালনা করে।

 তদন্তে দেখা যায়, গত ৩ মাসে পাম্পটির অকটেন ক্রয় ও বিক্রয়ের হিসাব স্বাভাবিক রয়েছে। ফলে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

 প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোনো ফিলিং স্টেশন যদি ইচ্ছাকৃতভাবে তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে বা গ্রাহকদের তেল সরবরাহ বন্ধ রাখে, তবে তা আইনত দণ্ডনীয় অপরাধ।

 সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জনসাধারণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 একই সঙ্গে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, অপচয় রোধ এবং চোরাচালান প্রতিরোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন এখন থেকে নিয়মিতভাবে ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

 অভিযান পরিচালনায় ছিলেন: সজীব তালুকদার .সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট .কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!