1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

ছেলের শাবলের আঘাতে মা’রা গেলেন বাবা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
28

 

অনলাইন ডেক্স

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা আব্দুল খালেক (৬০) খুন হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে ছেলের শাবলে আঘাতে বাবার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত আব্দুল খালেক ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিককে (২৯) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী থানায় বিয়ে করেন মানিক। তার স্ত্রীর সঙ্গে কয়েক মাস ধরে পারিবারিক কলহ চলে আসছে। এ ঘটনায় আসাদুজ্জামান মানিক মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাবা আব্দুল খালেক ও ছেলে মানিকের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে মানিক তার বাবা আব্দুল খালেকের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, অভিযুক্ত ছেলে মানিককে গ্রেফতার করা হয়েছে। মানিক কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!