1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

কুমিল্লার বুড়িচংয়ে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মোঃ আরিফুল ইসলাম ফারহান

 

বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে বাকশিমুল ইউনিয়ন এর ফকির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মিজানুর রহমান ও এএসআই মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ফকির বাজারস্থ হাড়িভাঙ্গা ব্রিজ সংলগ্ন ফকির বাজার–কুমিল্লা গামী পাকা সড়কে অভিযান চালান। এ সময় মাদকদ্রব্য পরিবহনের সময় মহিউদ্দিন খন্দকার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মহিউদ্দিন খন্দকার পশ্চিম খানেরা এলাকার বাসিন্দা। তিনি মোঃ নজির মিয়া খন্দকার ও মমতাজ বেগমের ছেলে।
অভিযানের সময় তার কাছ থেকে ৪৭ বোতল স্কাপ সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বুড়িচং থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!