1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

পরকীয়ার ফাঁদে শাশুড়ি খু.ন: মতলবে পুত্রবধূ ও প্রেমিকের নৃশংস পরিকল্পনা ফাঁস

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
38

চাঁদপুর প্রতিনিধি:


মতলব উত্তর উপজেলা এলাকায় পরকীয়াজনিত বিরোধের জেরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। পরিকল্পিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুত্রবধূ হালিমা আক্তার (২৭) ও তার পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলাম মিঠু (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন এর নতুন হাপানিয়া গ্রামে ঘটে।

রোববার (১ মার্চ) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার মধ্যে কোনো এক সময়ে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। শুরুতে ঘটনাটি ডাকাতি বলে ধারণা করা হলেও তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হালিমা আক্তার ও আশরাফুল ইসলাম মিঠু হত্যার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে জানা গেছে, প্রায় আট মাস আগে ইতালি প্রবাসী নুর ইসলামের স্ত্রী হালিমা আক্তার প্রতিবেশী অবিবাহিত যুবক মিঠুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরে মিঠু হালিমার মাধ্যমে শাশুড়ি পারুল বেগমের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন।

হালিমা এতে রাজি না হলে মিঠু তার স্বামীর কাছে অবৈধ সম্পর্ক ফাঁস করার হুমকি দেন। একপর্যায়ে চাপে পড়ে হালিমা হত্যার পরিকল্পনায় সহযোগিতা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মিঠু গোপনে প্রবাসী নুর ইসলামের বাড়িতে প্রবেশ করেন। হালিমার মাধ্যমে পারুল বেগমকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরে মিঠু তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘর থেকে স্বর্ণালংকার লুট করে।

ঘটনাকে ডাকাতি হিসেবে সাজাতে হালিমার হাত-পা বেঁধে রাখা হয়, যাতে এটি ছিনতাই বা ডাকাতির ঘটনা বলে মনে হয়।

প্রতিবেশী সাহেরা বেগম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে গিয়ে শিশুদের কাছ থেকে অস্বাভাবিক পরিস্থিতির কথা জানতে পারেন। ঘরে ঢুকে তিনি পারুল বেগমকে উপুড় হয়ে পড়ে থাকতে এবং হালিমাকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

নিহতের মেয়ে ও মামলার বাদী নুরুন্নাহার বেগম অভিযোগ করেন, তাদের সংসারে কোনো অভাব ছিল না। পরকীয়ার জেরে তার মা নির্মম হত্যার শিকার হয়েছেন। তিনি দ্রুত বিচার ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত ও লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!