1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে উঠান বৈঠক, এনসিপির একাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
26

মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি

 

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই ওয়ার্ডের স্বপন ডাক্তারের বাড়িতে একটি গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) থেকে একাধিক স্থানীয় নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেন।
উঠান বৈঠকে বিএনপির স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে বিএনপির বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
নবযোগদানকারী এনসিপি নেতারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে রাজনীতি করার প্রত্যাশা থাকলেও এনসিপিতে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। স্থানীয় মানুষের দাবি, উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার লক্ষ্যেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আগামী দিনে বিএনপির সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত বিএনপি নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বলেন, তৃণমূল থেকে এ ধরনের যোগদান বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে। হাতিয়ায় বিএনপির আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আগামী দিনে আরও বেগবান হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উঠান বৈঠকটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলে এ যোগদানকে হাতিয়া উপজেলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!