1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ডার

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
46

মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে হাতিয়া পরিদর্শন করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান।

বৃহস্পতিবার সকালে তিনি হাতিয়ায় দ্বীপ সরকারী কলেজ ক্যাম্পাসে নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি নৌবাহিনী কন্টিনজেন্ট এর সদস্যদের আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দিকনির্দেশনা প্রদান করেন। দুপুরে পর তিনি নৌবাহিনীর জাহাজে হাতিয়া ত্যাগ করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে দায়িত্ব পালন করছে। প্রতিদিন তারা হাতিয়ার প্রত্যান্ত অঞ্চলে টহল অব্যাহত রাখছে। এছাড়া নৌবাহিনীর সদস্যরা ইতিমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী গত বছরের ২০ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী মোতায়েনের পর অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচার প্রতিরোধে একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!