1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন

কচুয়ায় ক্ষতিকর খাদ্যের বিরুদ্ধে অভিযান।

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে
126

ডেক্স রিপোর্ট

কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত বেকারিগুলোতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং ক্ষতিকর রঙ ব্যবহার করে খাবার তৈরির অভিযোগে চারটি বেকারির মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ইনসাফ ফুড প্রোডাক্ট, শাহজালাল বেকারি, নিউ রয়াল বেকারি ও রহমানিয়া ফুড—এই চারটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৯০,০০০ (নব্বই হাজার) টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট বেকারি মালিকদের ভবিষ্যতে স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে সতর্ক করা হয়।
প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!