1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি নজরুলের কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
88

ডেক্স রিপোর্ট

 

২৭ ডিসেম্বর ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার কিছু আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত শরিফ ওসমান হাদির কবরে পৌঁছান। সেখানে তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান এবং কবির আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সময় সেখানে অবস্থান করেন তারেক রহমান এবং উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!