1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

মুরাদনগরে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর গ/লা কে;টে হ.ত্যা, জনতার হাতে স্বামী আ.ট.ক

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে
113

নিজস্ব রিপোর্টার

কুমিল্লার মুরাদনগরে প্রকাশ্য দিবালোকে স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তানজিনা (১৯) নামের এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদরের গোমতী ব্রিজের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই নিহত হন তানজিনা। এ সময় স্থানীয় জনতা ঝুঁকি নিয়ে ঘাতক স্বামী কুদ্দুস ওরফে রুবেল (৩২) কে আটক করে মুরাদনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

নিহত তানজিনা মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রুবেল প্রায়ই তার স্ত্রী তানজিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এ নির্যাতনের বিষয়ে গত ২২ ডিসেম্বর তানজিনা মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন।

অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে রুবেল প্রকাশ্যে ধারালো ছুরি দিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তানজিনার মৃত্যু হয়।

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!