1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

স্কেভেটর দিয়ে কৃষিজমি নষ্ট, শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের লগ্নসারে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
164

ডেক্স রিপোর্ট

কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের লগ্নসার গ্রামে অবৈধভাবে কৃষিজমি নষ্ট করে স্কেভেটরের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই কৃষিজমির টপসয়েল কেটে মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। এ সময় তিনি অবৈধভাবে কৃষিজমি নষ্ট না করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

প্রশাসন সূত্রে আরও জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!