1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

খুলনায় এনসিপির শ্রমিক নেতা গু.লি.বিদ্ধ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
166

অনলাইন ডেক্স

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি-এর বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদার দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি তার মাথার দিকে ছোড়া হলে কানে লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পরপরই আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত পরীক্ষার জন্য তার মাথার সিটি স্ক্যান করাতে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেয়া হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, মোতালেব শিকদার নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!