1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

দাউদকান্দিতে কালী পূজা পরিদর্শনে বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন, ধর্মীয় সম্প্রীতির আহ্বান

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
128

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা  প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিদর্শন ও বক্তব্য প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় পৌর এলাকার সিদ্ধেশ্বরী শ্মশানে আয়োজিত কালী পূজা মণ্ডপে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার সার্বিক আয়োজন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন,
“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় বিশ্বাস করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, সনাতন সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ ধর্মীয় আয়োজন দেশের সামাজিক সৌহার্দ্য ও সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত। বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যরা, বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান শেষে ড. খন্দকার মারুফ হোসেন সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক মঙ্গল ও শান্তি কামনা করেন এবং সফলভাবে কালী পূজা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!