1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন—প্রতিহত করার ক্ষমতা কারও নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব”

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
148

অনলাইন ডেক্স

মাগুরায় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন—নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এটি ঠেকানোর মতো কোনো শক্তি দেশে নেই। আজ শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবেই—এটি প্রতিহত করার মতো কোনো শক্তি নেই। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।”

জাতীয় পার্টির নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় পার্টি নির্বাচন করবে কি করবে না—এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাস সাক্ষ্য দেবে, তারা ছিল ভয়ংকর স্বৈরাচারের দোসর। আওয়ামী লীগ যে সব অপকর্ম করেছে, তার অনেকটাই হয়েছে জাতীয় পার্টির সহযোগিতায়।”

রাজনীতিতে ‘মাইনাস ফোর ফর্মুলা’ নিয়ে চলমান আলোচনার বিষয়েও তিনি সাফ জানিয়ে দেন, “যারা মাইনাস ফোরের কথা বলছে, তারা স্বৈরাচারের দোসর দলের মানুষ। সরকারের পক্ষ থেকে কখনোই এমন কোনো ফর্মুলার কথা বলা হয়নি। কেউ যদি মাইনাস হয়ে থাকে, সেটা হত্যাযোগ্য অপরাধের কারণে।”

এ ছাড়া তিনি মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। জাতীয় ক্রীড়া পরিদপ্তরের আয়োজন ও জেলা প্রশাসন এবং মাগুরা জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ৯টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!