1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ফকিরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
145

অনলাইন ডেক্স

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ ওয়াহিদুজ্জামান বাবুকে (৫১) গ্রেপ্তার করেছে। তাকে সোমবার (১ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষ অভিযানে ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আর জানান, তার বিরুদ্ধে ফকিরহাট থানায় একটি নাশকতা মামলা রয়েছে। তাকে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!