1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন—একই দিনে গণভোটও প্রস্তুত: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম”

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
160

অনলাইন ডেক্স

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকার চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য অনুরোধ করেছে। সবকিছু প্রস্তুত, মালামালও ক্রয় করা হয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আমরা তফলিস ঘোষণা করবো এবং দুই মাস পরে যে তারিখে শিডিউল দেওয়া হবে সে অনুযায়ী ৬০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এটা আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমরা আশা করতে পারি নির্বাচনটা হবে। বাংলাদেশের ইতিহাসের সুন্দর নির্বাচন ২০২৬ সালে হবে। সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দর থানার মদনপুর এলাকায় শাহারা গার্ডেন অ্যান্ড রিসোর্টে নির্বাচন প্রক্রিয়া ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জসমূহ নিরুপন ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রিসাইডিং অফিসার হবেন ভোট ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। ফল ঘোষণার আগে যদি কোনো সমস্যা হয় তাহলে প্রিসাইডিং অফিসার কেন্দ্র বন্ধ করতে পারবেন। রিটার্নিং অফিসার পুরো আসনের ভোট বাতিল করে দিতে পারবেন। হলফনামায় কোনো তথ্য গোপন করা হলে বা কম বেশি দেখানো হলে পাস করার পরেও তার পদবি বাতিল হবে। রিটার্নিং অফিসারদের অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে, পুলিশ অফিসারদের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে এবং আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই।

এবার আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি প্রয়োজন সব প্রস্তুতি আমরা নিয়ে ফেলেছি। গণভোটের জন্য আমরা পুরোদমে প্রস্তুতি নিয়েছি। মক ভোটিংয়ে ভোট কেন্দ্রের রিহার্সাল হয়েছে। এবারের ভোটারদের জন্য নতুন বিষয় একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। এটা কীভাবে হবে এ নিয়ে অনেকে কনফিউশনে আছে। তবে আমরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা করছি। রেডিও, টেলিভিশন ও ওয়েবসাইটে এগুলো দেখাচ্ছি। তথ্য মন্ত্রণালয় ও সরকার এটা ব্যাপকভাবে প্রচার করবে।

পোস্টাল ভোট আগেও ছিল তবে এটি ব্যাপকভাবে হয়নি। আমরা আইটি পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছি। এটি নতুন সংযোজন। যারা নিবন্ধিত হবে তাদের জন্য আমরা আগে ব্যালট পেপার পাঠিয়ে দেবো।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!