1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনা–রেহানা–টিউলিপসহ ১৭ জনের দণ্ড”

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
150

অনলাইন ডেক্স

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় তার বোন শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেন, অভিযোগ অনুযায়ী শেখ রেহানাকে প্লট বরাদ্দে শেখ হাসিনাকে প্রভাবিত করার বিষয়টি প্রমাণিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা রাজউকের আবাসন নীতিমালার একাধিক বিধি ভঙ্গ করেছেন। বিচারক বলেন, “আসামিরা সবাই পাবলিক সার্ভেন্ট, কিন্তু তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে যে অপরাধ করেছেন, তা ক্রিমিনাল মিসকনডাক্ট।” দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বানে তিনি সুরা আল-মায়েদার একটি আয়াত উদ্ধৃত করেন।

দুদকের করা মামলার অভিযোগ থেকে জানা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় গত ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন। প্রথমে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৫ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে চার্জশিটে দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়।

মামলার অন্যান্য আসামিরা হলেন—
জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ এবং পরে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

সব আসামিই অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!