1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

যশোর সীমানা পরিবর্তন নিয়ে নির্বাচন অফিস ঘেরাও

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
101

উত্তম কুমার, যশোর প্রতিনিধি:

সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা। জেলা নির্বাচন কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেছেন।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৩ ও যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামীকাল ২৫ আগস্ট শুনানির দিন ধার্য রয়েছে। এর প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে যশোর-৩ ও যশোর-৬ আসনের সাধারণ ভোটাররা। এরই প্রেক্ষিতে কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে আজ সকাল ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা।

এসময় নেতৃবৃন্দ বলেন, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে একটি পক্ষ যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। তারা আসন্ন নির্বাচন ভন্ডুল করতে চায়। এটা কোনভাবেই যশোরবাসী মেনে নেবে না। সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!